1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

মিষ্টি ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সতর্কবার্তা বললেন তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের পর প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, সরকারের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল বা অনিয়মে জড়ালে এর দায় সরকার নেবে না।

শুক্রবার (২ অক্টোবর) তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সিদ্ধান্ত সরকারের নাম ভাঙিয়ে অনিয়ম করা ব্যক্তিদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

তথ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্নভাবে সরকারের পরিচয় ব্যবহার করে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ব্যক্তিগত স্বার্থ, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অপকর্মের দায়ভার সরকার বা দলের ওপর চাপানো যাবে না।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আস্থা রেখেই জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আলোচনায় আসেন। ওই ঘটনাকে ঘিরেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট কেউ দল বা সরকারের পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews