1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জবি ছাত্রদলের নবীনবরণ কনসার্ট শেষে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩দেশের চিত্র ডেস্ক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের এক কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগে মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে আহতদের পরিচয় ও তাঁদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমার মুখ থেকেই প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।”

তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews