1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সিলেটে প্রায় ১০ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোগলাবাজার থানার খালেরমুখ এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় দুটি গাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews