1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় কার্যক্রম ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে এ ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, রাষ্ট্রীয় কাজ ও সরকারি নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকেই নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews