1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযান: এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আজকের ই-পেপার 20/06/2026 সাইবার বুলিং: প্রতিরোধ ও প্রতিকার আসিফ আদনান: ডিজিটাল যুগে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদের নতুন মুখ নিও-জেএমবি: বাংলাদেশের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ বাংলাদেশে হামাসের জঙ্গি তৎপরতা মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে কী? গণআন্দোলন, অভিযোগ ও আইনি পদক্ষেপের বিশ্লেষণ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা পুলিশের

আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, পুনরায় হামলার শিকার হলে তারা ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে যেতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (১২ মে) ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, ইরানের ওপর আবার হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশটির সম্ভাব্য বিকল্পগুলোর একটি হতে পারে। বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক বোমা তৈরির উপযোগী হিসেবে বিবেচিত হয়। ফলে ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। সোমবার (১১ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্ট’-এ রয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

গত বছরের জুনে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প। তবে ইরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে এখনও উদ্বেগ কাটেনি।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে এটি তুলনামূলক কম সময়ের মধ্যেই ৯০ শতাংশে উন্নীত করা সম্ভব।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই উচ্চমাত্রার ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়া বা ধ্বংস না করা পর্যন্ত ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

এদিকে ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান কূটনৈতিক আলোচনায় পারমাণবিক ইস্যুই বড় বাধা হয়ে আছে। তেহরান চাইছে বিষয়টি পরে আলোচনায় আনতে, তবে ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে—ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠাতে হবে এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে হবে।

এই টানাপোড়েনের মধ্যেই ইরানের সর্বশেষ বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews