1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

আসিফ মাহমুদকে ঘিরে হুমকিমূলক মন্তব্য: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক কমেন্ট ঘিরে উদ্বেগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে হুমকিমূলক মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দৈনিক সমকালের ফেসবুক পেজে প্রচারিত আসিফ মাহমুদের একটি ভিডিও বক্তব্যের কমেন্ট বক্সে তিনি এ মন্তব্য করেন। সেখানে তন্ময় সাহা টনি লিখেন, “হাদী খাইছে, তোরও খাওয়ার সময় এসে গেছে।” মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।

সমকালের প্রচারিত ওই ভিডিও বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “আমাদের সবাইকে মেরে ফেললেও আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই।”

উল্লেখ্য, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদী। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।

ওসমান হাদীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ ওই মন্তব্য করেন বলে জানা গেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews