1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের মরণব্যাধি HRW Warns of Renewed Political Repression Amid Mass Arrests in Bangladesh গঙ্গা চুক্তি নবায়নে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতার আশা Freedom of Expression Under Pressure in Bangladesh: Human Rights Concerns

আড়াই মাসে অন্তত ২৬ এনসিপি নেতার পদত্যাগ, অভিযোগ অনিয়ম ও আদর্শচ্যুতি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাতে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—গঠনের পর মাত্র আড়াই মাসে অন্তত ২৬ জন নেতা পদত্যাগ করেছেন। অনিয়ম, আদর্শচ্যুতি, অযোগ্য নেতৃত্ব এবং দলের কর্মকাণ্ডে হতাশা—এমন নানা অভিযোগ তাদের পদত্যাগপত্রে উঠে এসেছে।

দলটির সূত্রে জানা যায়, গত ১ জুন থেকে এনসিপি ৩৩টি জেলা ও প্রায় ২০০টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে। তবে এ সময়েই বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে।

গত ১০ আগস্ট ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া ওরফে হৃদয় পদত্যাগপত্রে অভিযোগ করেন, “দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী হয়ে উঠেছে। যা আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”

এর একদিন আগে শিবচর উপজেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক পদত্যাগ করেন। তাদের অভিযোগ—দল পরিচালনার দায়িত্ব অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের হাতে দেওয়া হয়েছে, ফলে ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন।

৮ আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, “কমিটি ঘোষণায় কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি; এক ব্যক্তির একক সিদ্ধান্তে কমিটি গঠন হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।”

দলের ভেতরের এ ধারাবাহিক পদত্যাগে তৃণমূল ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উত্তেজনা ও বিভক্তি বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews