1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে “নিরাপদ বাংলাদেশ চাই ইউকে”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি তাহমিদ হোসেন খান এবং সিনিয়র সহ-সভাপতি মো. আসয়াদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন আব্দুল হামিদ শিমুল।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী সেক্রেটারি আরিফ আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. রায়হান আহমদ, শাহাব উদ্দীন, মিনহাজ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল, আক্তারুজ্জামান, মাওলানা রশিদ আহমদ এবং ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলী হোসাইন, সহকারী সেক্রেটারি মো. আমিনুর রহমান, মো. শরিফ আহমেদ মোর্শেদ, সহকারী প্রচার সম্পাদক মো. ছাবিদ মিয়া, শিব্বির আহমদ, মো. শাহিন আলম, মো. শামীম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews