1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের মরণব্যাধি HRW Warns of Renewed Political Repression Amid Mass Arrests in Bangladesh গঙ্গা চুক্তি নবায়নে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতার আশা Freedom of Expression Under Pressure in Bangladesh: Human Rights Concerns

গাজার পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের দূত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

গাজায় চলমান দুর্ভিক্ষ ও সহায়তা কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সরেজমিন পরিদর্শনে যাচ্ছেন। শুক্রবার (১ আগস্ট) তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, উইটকফ গাজার সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের দুর্দশা সরাসরি শুনে প্রেসিডেন্টকে একটি চূড়ান্ত সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন।

এর ঠিক একদিন আগেই ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫০ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে, কয়েক সপ্তাহে অপুষ্টি ও দুর্ভিক্ষে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মে মাস থেকে এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন ১ হাজারের বেশি ফিলিস্তিনি। মৃতদের মধ্যে ৮৯টি শিশু রয়েছে।

জাতিসংঘ ও স্বাধীন বিশেষজ্ঞরা গাজাকে ‘পুরোদমে দুর্ভিক্ষ কবলিত অঞ্চল’ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পও সম্প্রতি বলেছেন, গাজায় “সত্যিকারের দুর্ভিক্ষ চলছে”, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবির বিপরীত।

এদিকে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। যুক্তরাজ্য, কানাডা, পর্তুগালসহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা ঘোষণা করেছে। আগে থেকেই স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নরওয়ে এ পথে এগিয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দিচ্ছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেপফুল গাজার পরিস্থিতি ‘কল্পনার বাইরে’ বলে অভিহিত করে বলেন, ইসরায়েল এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভিক্ষ আরও ভয়াবহ হবে।

সূত্র: আলজাজিরা


Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews