1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে স্ট্যান্ডার্ড ফিনিক্স নামের ওই কয়েল কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতর ও আশপাশে আতঙ্ক তৈরি হয়। কর্মচারী ও আশপাশের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। খবর পেয়ে জয়দেবপুর ও আশপাশের স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

কারখানার মালিকপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার যন্ত্রপাতি বা সংরক্ষিত দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, “উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম জানান, “আমি ঘটনাস্থলে আছি। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews