1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের মরণব্যাধি HRW Warns of Renewed Political Repression Amid Mass Arrests in Bangladesh গঙ্গা চুক্তি নবায়নে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতার আশা Freedom of Expression Under Pressure in Bangladesh: Human Rights Concerns

ডিএনএ বিশ্লেষণে প্রকাশ: হিটলারের গোপন জেনেটিক যৌন বিকলতা

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

নাজি জার্মানির একনায়ক আডলফ হিটলার সারা জীবন যে এক জেনেটিক যৌন বিকলতা (genetic sexual disorder) গোপন রেখেছিলেন, তা অবশেষে প্রকাশ পেয়েছে এক চমকপ্রদ ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে।

গবেষকদের দাবি, হিটলারের ডিএনএ নমুনা উদ্ধার করা হয়েছিল ১৯৪৫ সালে বার্লিনের ফ্যুরারবাঙ্কারে (Führerbunker) তাঁর আত্মহত্যার পর রক্তমাখা সোফা থেকে। ধারণা করা হয়, মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কলোনেল রোজওয়েল পি. রোজেনগ্রেন, যিনি জেনারেল আইজেনহাওয়ারের প্রেস অফিসার ছিলেন, সেই কাপড়টি সংরক্ষণ করেন।

প্রায় ৮০ বছর পর ওই কাপড়ে পাওয়া হিটলারের জিনোম বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি ‘কালম্যান সিনড্রোম’ (Kallmann Syndrome) নামের এক বিরল জেনেটিক রোগে ভুগছিলেন।

এই রোগের কারণে স্বাভাবিকভাবে বয়ঃসন্ধির বিকাশ বাধাগ্রস্ত হয় এবং যৌন অঙ্গের পূর্ণতা অর্জন ব্যাহত হয়। গবেষকদের মতে, এটি হিটলারের টেস্টোস্টেরন মাত্রা ও মানসিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।

গবেষণা অনুযায়ী, এই সিনড্রোমে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রায় ১০ শতাংশের মাইক্রোপেনিস (অস্বাভাবিকভাবে ছোট যৌনাঙ্গ) থাকার সম্ভাবনা থাকে। ইতিহাসে এমন গুঞ্জন ছিল যে, প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলারকে তাঁর সহযোদ্ধারা শারীরিক ত্রুটির কারণে বিদ্রূপ করত—এ বিশ্লেষণ সেই জল্পনাকে আরও শক্তিশালী করেছে।

এছাড়া ২০১৫ সালে প্রকাশিত ১৯২৩ সালের এক চিকিৎসা প্রতিবেদনে দেখা যায়, হিটলারের একটি অন্ডকোষ অবতীর্ণ হয়নি (undescended testicle)—যা একই ধরনের জেনেটিক সমস্যার ইঙ্গিত দেয়।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া ব্রিটিশ জেনেটিসিস্ট প্রফেসর টুরি কিং বলেন, “যদি হিটলার নিজের এই জিনগত প্রতিবন্ধকতা দেখতেন, তাহলে হয়তো তিনি নিজেকেই গ্যাসচেম্বারে পাঠাতেন।”
তিনি আরও বলেন, “তার জিনোম হয়তো পৃথিবীর সবচেয়ে সাধারণ হতে পারত, কিন্তু তা হয়নি।”

সূত্র: দি টাইমস

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews