1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

বই বিতরণে ষড়যন্ত্র চলছে: শিক্ষা উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বই বিতরণ প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা নানা উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “বই ছাপানোর ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থ বা একচেটিয়া ব্যবসার প্রভাব কমিয়ে প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করা হবে। উন্নতমানের ছাপা, ভালো কাগজ এবং মলাটের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি জানান, এখন থেকে বিদেশে আর পাঠ্যবই ছাপানো হবে না। সম্পূর্ণ দেশীয় মুদ্রণ শিল্পের ওপর নির্ভর করেই বই ছাপানোর কার্যক্রম পরিচালিত হবে।

দুর্নীতি প্রসঙ্গে ওয়াহিদ উদ্দিন বলেন, “বিগত কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পে যুক্ত কিছু ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তাদের অনেককে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে পূর্বের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের অনুরোধ জানানো হবে।”

তিনি আরও বলেন, বই ছাপার প্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর করতে সব পর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews