1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের মরণব্যাধি HRW Warns of Renewed Political Repression Amid Mass Arrests in Bangladesh গঙ্গা চুক্তি নবায়নে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতার আশা Freedom of Expression Under Pressure in Bangladesh: Human Rights Concerns

‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকে আওয়ামী ক্যাডাররা, তদন্তে পুলিশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের পেছনের কারণ উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি আগস্ট মাস ঘিরে যেসব হুমকি বা গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো নিয়েও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, “গত ৮ জুলাই ভাটারা থানার একটি কনভেনশন হলে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে এক ব্যক্তি ভাড়া নেন, যিনি বিদেশে জনশক্তি পাঠানোর একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন। সেই প্রতিষ্ঠানের আড়ালে পরিকল্পিতভাবে কিছু লোক জড়ো করা হয়েছিল। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।”

ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বৈঠকে একজন সেনা কর্মকর্তার অংশগ্রহণের অভিযোগের ভিত্তিতে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, “ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও পেছনে কারা জড়িত—তা খুঁজে বের করতে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করছি খুব শিগগিরই এর পূর্ণ চিত্র সামনে আসবে।”

এ সময় ৮ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, “গত এক বছরে আমরা লক্ষ্য করেছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কেউ কেউ নানা পরিকল্পনা করেছে। তবে বর্তমানে আগস্টকেন্দ্রিক কোনো নিরাপত্তা হুমকি নেই বলে আমরা মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়, বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews