1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২ ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪ আদাবরে নালা সংস্কারের নামে অর্থ আদায়ের অভিযোগ, আলোচনায় ছাত্রদল নেতা নয়ন ৮১ বছরে জাতিসংঘ: প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান ঘোচানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব

সৌদি আরবকে ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ ঘোষণা করলেন ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র বা ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মাননায় আয়োজিত নৈশভোজে তিনি এ ঘোষণা দেন। খবর—আলজাজিরা।

ট্রাম্প জানান, সৌদির অনুরোধে সিদ্ধান্তটি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল। এই মর্যাদা যুক্তরাষ্ট্রের মাত্র ১৯টি দেশ পেয়েছে, যা দুই দেশের সামরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিতব্য একটি আন্তর্জাতিক পরিষদ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ওই পরিষদের নেতৃত্বে থাকবেন তিনি নিজে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এর আগে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান সৌদি যুবরাজ। দুই পক্ষের আলোচনায় সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews