1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের মরণব্যাধি HRW Warns of Renewed Political Repression Amid Mass Arrests in Bangladesh গঙ্গা চুক্তি নবায়নে ১২ ডিসেম্বরের আগেই সমঝোতার আশা Freedom of Expression Under Pressure in Bangladesh: Human Rights Concerns

২৪ ঘণ্টায় তৃতীয়বার—ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩, উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, সকালবেলার ভূমিকম্পটি “মাইনর” ধরনের ছিল এবং সেটি সাভারের বাইপাইল এলাকা থেকে উৎপন্ন।

এর ঠিক আগের দিন, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হন—ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। এছাড়া কয়েক শতাধিক মানুষ বিভিন্ন জেলায় আহত হন।

টানা কয়েকটি ভূমিকম্পে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অগভীর উৎসস্থলে বারবার কম্পন হলেও এগুলো সাধারণত বড় ধরণের ক্ষয়ক্ষতি ঘটায় না; তবে সতর্ক থাকা জরুরি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews