1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়: তারেক রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়—এই দেশ জনসাধারণের। ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতার জন্য যে স্বপ্ন ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা বাস্তবায়নে বিগত সময়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তার মতে, সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং জাতীয় স্বার্থে তা সংস্কার জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু অস্পষ্টতা ও দায়িত্বহীনতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার এবং রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বর্তমানে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। এখন প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা, যাতে ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র সফল না হয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিতে হবে।’

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews