1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

গুলশানে চাঁদাবাজি: সমন্বয়ক রাজ্জাকের গ্রামের বাড়িতে নির্মাণাধীন পাকা ভবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের গ্রামের বাড়িতে একটি একতলা পাকা ভবন নির্মাণ করা হচ্ছে—যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামে রাজ্জাকের বাড়িতে চার কক্ষবিশিষ্ট ভবনের নির্মাণকাজ চলছে।

স্থানীয়রা বলছেন, আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে আসা একজন ছাত্রের এমন ভবন নির্মাণ প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে চাঁদাবাজির মামলায় তার গ্রেপ্তারের পর। যদিও রাজ্জাকের মা রেজিয়া বেগম দাবি করেছেন, স্বামীর জমানো টাকা, এনজিও ঋণ, আত্মীয়দের সহায়তা এবং কিছু অনুদান দিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে। তবে ঋণের কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রাজ্জাক বর্তমানে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত শনিবার গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

আদালত রাজ্জাকসহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews