1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

জামায়াতে ইসলামী হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে ‘খাল কেটে কুমির নয়, বরং ফসল, মাছ ও সফলতা’ এনেছে।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাব-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাসাস

রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে এক জামায়াত নেতাকে বহিষ্কার করার ঘটনা প্রমাণ করে যে দলটির ভেতরে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে যেভাবে ছাত্রলীগের মধ্যে কিছু ব্যক্তি গোপনে সক্রিয় ছিল, তেমনি জামায়াতের মধ্যেও চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও তারা জামায়াতকে সমর্থন করে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, “খাল কেটে কুমির নয়, এসেছে ফসল, মাছ ও সফলতা।” একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যাচার পরিহার করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews