1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট পরিচালনা

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার 

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রোববার (১০ মে) সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএমের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার সদস্য এবং ট্রাফিক পুলিশের বিভিন্ন ইউনিট।

এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews