1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান পাভেল। সভায় সভাপতিত্ব করেন মো. হাবিবুর রহমান

আলোচনা সভায় বক্তারা অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অটিজমসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; বরং যথাযথ পরিচর্যা, সহানুভূতি ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমসম্পন্ন ব্যক্তিরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

বক্তারা আরও বলেন, অটিজম নিয়ে সমাজে এখনও নানা ধরনের ভুল ধারণা ও সংকোচ রয়েছে। এসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের প্রতি সহমর্মিতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন। এ সময় অতিথিরা শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

এছাড়া নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট-এর অর্থায়নে একজন অটিস্টিক শিশুর মাঝে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই ধরনের সহায়তা অটিজমসম্পন্ন শিশুদের পরিবারকে উৎসাহিত করবে এবং তাদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews