1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

যোগদানের এক সপ্তাহের মাথায় প্রত্যাহার মৌলভীবাজারের এসপি

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলাম-কে দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, তিনি জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনের আলোচনা হয়েছিল। অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews