সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। বৃহস্পতিবার সকালে ঈদুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধি ও জাতীয় কল্যাণের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সরকারের স্লোগান “আমরা করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ” উল্লেখ করে বলেন, এই আদর্শকে সামনে রেখেই সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থানে গিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো-র কবর জিয়ারত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরপর প্রধানমন্ত্রী সামরিক কবরস্থানে তার শ্বশুরের কবর এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহিদদের কবরেও শ্রদ্ধা জানান।