1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

সিলেটে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, আটক ১

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় পুলিশের অভিযানের সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাবের কনস্টেবল ইমন আচার্য্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর তোপখানা রোডসংলগ্ন বন বিভাগের গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক সেবন ও বিক্রির অভিযোগে ক্বিনব্রিজ এলাকায় অভিযান চালানো হলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন আচার্য্য এক ব্যক্তিকে আটকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, অভিযানের সময় হামলার ঘটনাটি ঘটে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত র‍্যাব সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews