1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি বৈদেশিক মুদ্রা আইনের মামলা,সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জুন

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬

দেশের চিত্র প্রতিবেদন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারত যদি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন ব্যয় পর্যালোচনা করছে, যাতে তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। একই সঙ্গে দেশে শিল্প ও ভোজ্য লবণের মোট চাহিদা নিরূপণ করে আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।

তিনি জানান, তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতির মুখে না পড়েন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলে না।

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কোনো ঘটনার নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়েছে এমন তথ্য এখন পর্যন্ত স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।

তিনি জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews