1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সোনার দামে ফের রেকর্ড বৃদ্ধি

  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামের ঘোষণা দিয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে বুধবার (১৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

নতুন দামে ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ১৩ অক্টোবর বাজুস ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, আর কমেছে ১৮ বার।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews