1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগে চাপ দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে ষড়যন্ত্রমূলকভাবে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। তিনি বলেন, “তারা আমাদের দলের কেউ নন, কিন্তু গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছেন। তাদের সরানোর অপচেষ্টা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই’ পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও জানান, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ ঢাকায় এসে দাবি আদায়ে দৃঢ় অবস্থান নেবে। নরসিংদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করা হবে।”

এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে জেলাখানা মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়। দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews