1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন -নীলা ইস্রাফিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে নিয়েছেন আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি এনসিপি ত্যাগের ঘোষণা দেন।

নীলা লেখেন, “আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।”

তিনি দলের ভেতরের অনৈতিকতা ও নারী বিদ্বেষমূলক আচরণকে দায়ী করে বলেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি এমন এক জায়গা হয়ে উঠেছে, যেখানে অপরাধীর বিচার হয় না, একজন নারীকে হেনস্তা করার পরও অপরাধীর পক্ষেই নীরবতা পালন করা হয়।”

স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, “একজন নারীকে সামাজিকভাবে নিঃশেষ করার চেষ্টা করা সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বরং তাকে দলীয় ছত্রচ্ছায়ায় ঘুরে বেড়াতে দেখা যায়। এই বাস্তবতা প্রমাণ করে, এই দল ন্যায়ের নয়, বরং অন্যায়ের ছায়ায় দাঁড়িয়ে আছে।”

নীলার এই ঘোষণা এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews