1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

‘সেকেন্ড রিপাবলিক’ গঠনে ২৪ দফার ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিশাল সমাবেশে ‘নতুন বাংলাদেশ’ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে এই ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।”

ঘোষিত ২৪ দফার মূল লক্ষ্য রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা এবং একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠন।

২৪ দফার ইশতেহারে যা রয়েছে:
১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২। জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
৬। জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী
৭। গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
৮। স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ
৯। সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০। জাতি গঠনে উন্নত শিক্ষানীতি
১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২। ধর্ম-বর্ণ-জাতিসত্তার মর্যাদা রক্ষা
১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫। তারুণ্য ও কর্মসংস্থান
১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮। শ্রমিক ও কৃষকের অধিকার সুরক্ষা
১৯। জাতীয় সম্পদের ন্যায়সংগত ব্যবস্থাপনা
২০। সমন্বিত নগরায়ন, পরিবহন ও আবাসন
২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২। প্রবাসী বাংলাদেশির অধিকার ও সম্মান
২৩। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশলের পুনর্গঠন

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, “আজ থেকে এক বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম স্বৈরাচারের অবসান ঘটিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থেকেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায়ের সূচনায় আপনাদের পাশে চাই—একটি নতুন, ন্যায়ের ভিত্তিতে গড়া বাংলাদেশ গড়ার পথে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews