1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গণতন্ত্রের সঠিক উত্তরণ যেন না হয়, সে উদ্দেশ্যে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ৭৮ জন শহীদ যুবদল নেতাকর্মীর পরিবারকে সম্মাননা, পুরস্কার ও আর্থিক অনুদান দেওয়া হয়। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন,
“আমরা ১৭ বছর ধরে সংগ্রাম করে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে এনেছি। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে গণতন্ত্র সঠিক পথে এগোতে না পারে।”

তিনি আরও বলেন, “হাসিনা সরকারের দুঃশাসনের সময় পার করে এখন দেশ এক ‘ট্রানজিশন পিরিয়ডে’ আছে। এই সময় আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন।”

বিএনপি মহাসচিব দাবি করেন, অতীতে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিএনপি দায়িত্ব পালন করেছে, এবারও সেই দায়িত্ব নিতে তারা প্রস্তুত।

সবশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন,
“কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আসুন, সবাই মিলে কাজ করি। দেশের সামনে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ এসেছে—এই সুযোগ কাজে লাগাতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews