1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

সাবেক এমপি (বিএনপি নেতা ) নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে নাসের রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে, ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে বিনিয়োগকারীদের অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধানেও নাসের রহমানের নাম উঠে এসেছে। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ে তোলার এই কর্মসূচিতে বাংলাদেশিদের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে।

দুদক ইতোমধ্যে মালয়েশিয়াগামী অনেক বাংলাদেশির তথ্য যাচাই করেছে। মালয়েশিয়া সরকারের কাছ থেকে অর্থ পাচারের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews