1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহ ফয়জুর রহমান রুবেল নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত রুবেল সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন।

নিহত ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে ‘এফ রহমান ট্রেডিং’ নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, শমশেরনগর সড়কে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং দ্রুত রহস্য উদঘাটন করা হবে।’

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews