1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২ ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪ আদাবরে নালা সংস্কারের নামে অর্থ আদায়ের অভিযোগ, আলোচনায় ছাত্রদল নেতা নয়ন ৮১ বছরে জাতিসংঘ: প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান ঘোচানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব

আট মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার অভিযোগে দায়ের করা আটটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।

বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে খানকে জামিন দেন। এর আগে লাহোর হাইকোর্ট ২০২৩ সালের সহিংসতার সঙ্গে জড়িত মামলাগুলোতে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।

তবে আদালত জানায়, অন্য কোনো মামলায় অভিযুক্ত না হলে তিনি মুক্তি পাবেন। বর্তমানে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত থাকায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

৭২ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা চলছে। শুধু তিনি নন, তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতা-কর্মী ও সংসদ সদস্যও একই ধরনের মামলায় সাজা পেয়েছেন।

২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় গ্রেফতারের পর তার সমর্থকেরা রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ভাঙচুর চালায়। এর সূত্রেই আট মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।

সূত্র: জিও নিউজ

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews