1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

পোল্যান্ডে রুশ ড্রোন হামলা ‘ইচ্ছাকৃত’, অভিযোগ জেলেনস্কির

  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে।

বুধবার একাধিক রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটল। নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

জেলেনস্কির ভাষ্যে, ড্রোনগুলো শুধু ইউক্রেন নয়, বরং পোল্যান্ডকেও লক্ষ্যবস্তু করেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অন্তত দু’ ডজন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে থাকতে পারে। বিষয়টি যাচাইয়ের কাজ চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, বুধবার অন্তত ১৯ বার আকাশসীমা লঙ্ঘন হয়েছে এবং তিনটি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর বিমানবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পোল্যান্ডের আকাশসীমা বারবার লঙ্ঘনের প্রেক্ষিতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews