1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

পাকিস্তানে সেনা অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আইবিও) এ অভিযান চালানো হয়। এতে ‘ফিতনা আল খারিজ’ নামের একটি গোষ্ঠীর উপস্থিতির খবর পাওয়া গেলে সেনারা টার্গেট করে অভিযান চালায়।

আইএসপিআর জানায়, অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা অতীতে একাধিকবার নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলায় জড়িত ছিল।

সংস্থাটি আরও জানায়, অভিযান-পরবর্তী এলাকায় এখনো তল্লাশি চলছে, যাতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করা যায়। ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি লাক্কি মারওয়াটে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: ডন

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews