1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

আফগানিস্তান ভারতীয় বিনিয়োগকে প্রলুব্ধ করতে ছাড়-শুল্কের ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান তার অর্থনীতিতে ভারতীয় বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে। তালিবান সরকার জানিয়েছে, নতুন বিনিয়োগ করলে ভারতীয় সংস্থাগুলিকে পাঁচ বছরের কর ছাড় দেওয়া হবে। বিনিয়োগের জন্য যেকোনও যন্ত্রপাতি আমদানি করলে শুল্ক মাত্র এক শতাংশ ধার্য হবে।

ভারত ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে আরও দৃঢ় হয়েছে। এ প্রেক্ষাপটে তালিবান সরকার ভারতীয় সংস্থাগুলিকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বিশেষভাবে স্বর্ণখনিতে লগ্নি করার ক্ষেত্রে প্রাথমিক গবেষণার জন্য ভারতীয় বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিনিয়োগের প্রক্রিয়াকরণ আফগানিস্তানেই সম্পন্ন করতে হবে, যাতে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়।

তালিবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরউদ্দ্দিন আজিজি দিল্লিতে বণিকসভার সঙ্গে আলোচনায় বলেন, “আফগানিস্তানে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে, প্রতিযোগীও কম। শুল্ক ও কর ছাড়ের সুবিধা আপনাদের জন্য রয়েছে। আমরা বিনিয়োগকারীদের জমি এবং সহায়তাও দেব।”

২০২১ সালে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভারতের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার। নতুন প্রণোদনার মাধ্যমে দেশটিতে ভারতীয় বিনিয়োগ আরও প্রসারিত করার পরিকল্পনা করছে তালিবান সরকার।

সূত্র : আনন্দবাজার

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews