1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এ জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক  আলতাব আলী পার্কে  এ কর্মসূচির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অলিউল্লাহ নোমান

মানববন্ধনে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ এবং দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মানবাধিকার কর্মী মাওলানা আব্দুল হান্নান। পরে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, দেশে শিক্ষাঙ্গনে দখলদারিত্ব, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে, যা শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

প্রধান অতিথির বক্তব্যে অলিউল্লাহ নোমান বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে নিরাপদ শিক্ষাঙ্গন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ওপর। শিক্ষার্থীদের মাঝে ভয় ও সন্ত্রাস সৃষ্টি করে কখনোই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি।

সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, “আমরা একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও মানবিক বাংলাদেশ চাই। শিক্ষাঙ্গনে সহিংসতা ও দখলবাজি বন্ধ করে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।” একইসঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল ও মোর্শেদ আহমদ খান, সহকারী সেক্রেটারি রায়হান আহমেদ ও মিনহাজ উদ্দিন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি মো. আব্দুল হামিদ শিমুল, সাধারণ সম্পাদক রাহিদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মানবাধিকার নেতা মাওলানা মামুনুর রশিদসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের জনগণ একটি গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে সরকারকে জনগণের দাবি ও মতামতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews