1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট

জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ভারতে নিট  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং চলমান জেন–জি আন্দোলনের প্রেক্ষাপটে মেডিকেলে ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। দলটি জানিয়েছে, তারা শুধু পরীক্ষায় অনিয়মের বিরোধী নয়; বরং নিট ব্যবস্থাই বাতিলের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট ও আপসহীন।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে টিভিকে জানায়, মেডিকেলে ভর্তির জন্য জাতীয় পর্যায়ের এই পরীক্ষাটি বাতিল করা উচিত। একই সঙ্গে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

দলটির মতে, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা  থেকে সরিয়ে রাজ্য তালিকায়  অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যদি তাৎক্ষণিকভাবে এটি সম্ভব না হয়, তবে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতের নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে দেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্য সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। টিভিকের দাবি, এটিই দীর্ঘমেয়াদি ও অন্তর্বর্তী উভয় ধরনের বাস্তবসম্মত সমাধান।

বিবৃতিতে নাম উল্লেখ না করলেও তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের সমালোচনা করা হয়। টিভিকে অভিযোগ করে, ভোটের স্বার্থে জনগণকে বিভ্রান্ত করে ‘আমরাই নিট বাতিল করব’ এ ধরনের প্রতিশ্রুতির রাজনীতি তারা করবে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া অন্যের আন্দোলন, ধারণা বা প্রচেষ্টার কৃতিত্ব নিজেদের বলে দাবি করার রাজনীতি থেকেও বিরত থাকার আহ্বান জানায় টিভিকে। দলটির বক্তব্য, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও সমালোচনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এদিকে, নিটবিরোধী অবস্থানের কারণে আলোচনায় থাকা র‍্যাপশিল্পী থেরুক্কুরাল আরিভুকে ঘিরেও তামিলনাড়ুর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ তাকে আটক করার আগে তিনি চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews