1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আবারও বাড়ল সিগারেটের দাম, ১০ শলাকা এখন সর্বোচ্চ ৬৫ টাকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আবারও বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের ১০ শলাকার একটি প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। অন্য তিন স্তরের দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে প্রতি ১০ শলাকার সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারিত হয়েছে—মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২১০ টাকা ও তদূর্ধ্ব।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। ওই বাজেটে নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করা হলো।

একই বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর পরই নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করল এনবিআর।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews