1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার অন্যতম কারণ হিসেবে পরীক্ষার অতিরিক্ত চাপ, ব্যর্থতার ভয় ও প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয় উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশটিতে ৮ হাজার ৬৮ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৪৮৮ জনে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

গার্ডিয়ানের প্রতিবেদনে চারটি পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এসব পরিবারের দাবি, নিট ও জেইইসহ প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের সন্তানদের ওপর গভীর মানসিক চাপ তৈরি করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তবে পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, শিক্ষার্থীদের মানসিক সহায়তা এবং অতিরিক্ত প্রতিযোগিতার চাপ কমানোর প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews