1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সেনা পাঠাতে চায় লিথুয়ানিয়া

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা মিশনে সেনা পাঠানোর পরিকল্পনা অনুমোদন করেছে লিথুয়ানিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা স্টেট ডিফেন্স কাউন্সিল।

দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতাদের সমন্বয়ে গঠিত কাউন্সিলটি সর্বোচ্চ ৪০ সদস্যের একটি দল মোতায়েনের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ দলে সেনাসদস্যদের পাশাপাশি বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন।

তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মিত্রদেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ কার্যক্রমে অংশ নেবেন।

তবে পরিকল্পনাটি কার্যকর করতে এখনও লিথুয়ানিয়ার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে লিথুনিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews