1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬

সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নিহত শিক্ষার্থীর মা বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২৯ মে ভোরে এনামুল ইসলাম তাদের বাড়িতে প্রবেশ করে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি পরিবারের এক সদস্য দেখে ফেললে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে এনামুল সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবারের দাবি, পরে মেয়েকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযুক্তের সঙ্গে সম্পর্ক, প্রলোভন এবং নির্যাতনের বিষয়ে বিস্তারিত জানান। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে শিক্ষার্থী একাধিকবার যোগাযোগ করে বিয়ের দাবি জানালেও এনামুল তা প্রত্যাখ্যান করেন।

নিহতের পরিবারের ভাষ্য, অভিযুক্তের আচরণে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থী। একপর্যায়ে গত শুক্রবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনামুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews