1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ ক্ল্যাকটনের এমপি পদ ছাড়লেন নাইজেল ফারাজ, উপনির্বাচনের ঘোষণা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন আলী হাসান উসামার জঙ্গি তৎপরতা ও রাজনৈতিক সম্পৃক্ততা ঘিরে নতুন বিতর্ক: পুরোনো অভিযোগ, নতুন প্রশ্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এনসিপি নেতা আতাউল্লাহ বহিষ্কার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের প্রকাশ্য তৎপরতা: আইন প্রয়োগে প্রশ্ন, রাষ্ট্রের সামনে নতুন চ্যালেঞ্জ ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত ডিমের সঙ্গে যেসব খাবার একসঙ্গে খাওয়া উচিত নয়, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

লন্ডনে তাপমাত্রা ৩৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে, দাবানলের সতর্কতা

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
লন্ডনে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ পরিস্থিতিতে রাজধানীজুড়ে দাবানলের ঝুঁকি বাড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে লন্ডন ফায়ার ব্রিগেড  (এলএফবি)।

দমকল বিভাগ জানিয়েছে, গত শীত মৌসুম ছিল তুলনামূলকভাবে উষ্ণ ও ভেজা, যা ঘাস ও গাছপালার দ্রুত বৃদ্ধিতে সহায়তা করেছে। এরপর এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ শুষ্ক আবহাওয়া তৈরি হওয়ায় শুকনো ঘাস ও ঝোপঝাড়ে আগুন লাগার ঝুঁকি অনেক বেড়ে গেছে।

এলএফবির সহকারী কমিশনার  পল ম্যাককোর্ট  বলেন, “দাবানলের ঝুঁকি এখন অত্যন্ত বাস্তব।” তিনি জানান, আসন্ন ব্যাংক হলিডে ও স্কুলের অর্ধ-বার্ষিক ছুটির সময় মানুষ বেশি বাইরে সময় কাটাবে, ফলে আগুন লাগার আশঙ্কাও বাড়বে।

তিনি আরও বলেন, “লন্ডনের সবুজ এলাকা ও আবাসিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

গত গ্রীষ্মে লন্ডনের ড্যাগেনহ্যাম, রেইনহ্যাম এবং ওয়ানস্টেড  সহ বিভিন্ন এলাকায় একাধিক দাবানলের ঘটনা ঘটেছিল।

চলতি বছরে ব্রিটেনে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড হওয়ার প্রেক্ষাপটে দমকল কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অনেকেই হয়তো মনে করেন বসন্তকালে দাবানলের ঝুঁকি কম থাকে। কিন্তু খোলা জায়গায় বারবিকিউ, ফেলে দেওয়া সিগারেট বা অসতর্ক আচরণ থেকেও বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews