1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

নারীদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরির অভিযোগ, রাজনীতি ছাড়লেন লিজা: বৈষম্যবিরোধী নেত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

আর কখনও রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম’–এর সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার রাতে এক ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।

লাইভে লিজা বলেন, “চট্টগ্রামে যাঁদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি, তারাই আজ নারীদের নিয়ে নানা ধরনের বয়ান তৈরির চেষ্টা করছেন। নারীদের ধ্বংস করার চেষ্টা চলছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আমাদের লড়াই হওয়ার কথা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। কিন্তু আজ লড়াই করতে হচ্ছে নিজেদের মানুষদের সঙ্গে। নিজের মানুষের সঙ্গে লড়াই করা কখনোই সম্ভব নয়।”

লিজার অভিযোগ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা সামাজিক মাধ্যমে নিগ্রহের শিকার হলেও চট্টগ্রামের নেতৃত্ব কখনও তাদের পাশে দাঁড়ায়নি।

শনিবার বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে লিজা লেখেন, “এই শহরে (চট্টগ্রাম) যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চায়, আমি জানি না তার জন্য কী অপেক্ষা করছে। ভয় পাই এই ভেবে, সে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের দলের লোকজনের কাছ থেকেও হেয়, অপমান ও ষড়যন্ত্রের শিকার হতে পারে। এই অভিজ্ঞতা আমি বহুবার পেয়েছি।”

তিনি আরও লেখেন, “নারী যখন সমস্ত বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান অতিক্রম করে রাজনীতিতে আসে, তখন তার দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরা মন্তব্য করে। এমন পরিস্থিতিতে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। এটি অত্যন্ত বেদনাদায়ক।”

প্রসঙ্গত, গত ১৬ মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তিনি এসব অভিযোগ চ্যালেঞ্জ করেন। পরে ২৫ মে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews