1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি নিয়ে লাইভ করার কিছু ঘণ্টার মধ্যে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে ঘটে এই ভয়াবহ ঘটনা।

নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং চান্দনা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকান থেকে অবৈধ চাঁদাবাজি নিয়ে তুহিন লাইভ ভিডিও করেছিলেন। এরপর রাতে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’ শিরোনামে মন্তব্য করেন।

ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তার কাছে এসে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে তাকে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। তুহিন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় জনসাধারণ এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews