1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সময়ে পরকীয়া গাণিতিক হারে বৃদ্ধি ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রকাশিত তালিকায় ফজলুর রহমানের নাম নেই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: সাংস্কৃতিক পরিচয় না কি বাস্তব চ্যালেঞ্জ? পিএইচডি কী? উচ্চশিক্ষার সর্বোচ্চ ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি শুরু, আবেদনের শেষ সময় ২১ মে গরুর মাংস ও ব্রোকলি: পুষ্টিকর ও সুস্বাদু এক পারফেক্ট রেসিপি আবার কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা

জুলাইয়ের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

জুলাইয়ের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লন্ডনে গত ১৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব ঐতিহাসিক আলতাব আলী পার্কে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্দোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

প্রতিবাদ সভায় ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারী তাহমিদ হোসেন খান এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মামুনুর রশীদ।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহরিয়ার আলম শিপার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইদুজজামান সুমন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উপদেষ্টা কাজী নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারী রায়হান আহমদ, মো: হাসনাত আল হাবিব, অর্থ সম্পাদক মো; অহিদুল ইসলাম।


এছাড়াও বক্তব্য রাখেন মানব মাও মামুনুর রশীদ,সাবেক ছাত্রশিবির নেতা আকবর হোসাইন, সানোয়ার রহমান চৌধুরী।
বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর এই হামলা শুধু একজন নেতার ওপর নয়, বরং এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং পরিবর্তনের স্বপ্ন দেখা তরুণদের ওপর সরাসরি আঘাত।


সভায় উপস্থিত বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বাংলাদেশে ভিন্নমত দমন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।
সভা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশ-বিদেশের সকল প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রহমান মিয়া,নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহকারী সেক্রেটারী সুমেনা বেগম, মহিলা শাখার সভানেত্রী নাদিয়া ফাতেমা প্রমূখ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews