1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

পাকিস্তানে আইএস-খোরসানের শীর্ষ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আইএস-খোরসান (আইএস-কে)-এর এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম সুলতান আজিজ আজম। তিনি আইএস-খোরসানের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী দলের একটি প্রতিবেদনের বরাতে এই গ্রেপ্তারের তথ্য প্রকাশ্যে আসে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত নভেম্বরে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ১৬ মে সুলতান আজিজ আজমকে গ্রেপ্তার করা হয়। তবে সন্ত্রাসবিরোধী অভিযানের স্বার্থে এতদিন এই তথ্য প্রকাশ করা হয়নি।

পরিচয় গোপন রাখার শর্তে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, আজম কেবল সংগঠনের মুখপাত্রই ছিলেন না, বরং এই অঞ্চলে আইএস-খোরসানের অন্যতম শীর্ষ কৌশলগত নেতা হিসেবে বিবেচিত হতেন। তার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একাধিক সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে বেসামরিক নাগরিকদের ওপর চালানো বেশ কয়েকটি ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে আইএস-খোরসান। ২০২৪ সালের মার্চে রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলায় ১৪০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায়ও এই গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা উঠে আসে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে এবং পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে আইএস-কে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও হতাহত হয়েছেন।

তবে সুলতান আজিজ আজমকে ঠিক কোন দেশ বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা কিংবা জাতিসংঘের প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও তালেবান কর্তৃপক্ষের যৌথ ও পৃথক অভিযানের ফলে আইএস-খোরসানের কার্যক্ষমতা কিছুটা কমেছে। তবে গোষ্ঠীটি এখনো পুরোপুরি নির্মূল হয়নি। ধারণা করা হচ্ছে, বর্তমানে তাদের প্রায় দুই হাজার সক্রিয় সদস্য রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইএস-কে বর্তমানে নতুন সদস্য সংগ্রহ এবং আফগানিস্তানের বাইরে হামলা চালানোর জন্য ‘স্লিপার সেল’ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক জেমসটাউন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সুলতান আজিজ আজম আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাসিন্দা। ২০১৫ সালে আইএস-কে-তে যোগ দেওয়ার আগে তিনি একজন কবি ও লেখক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন।

সূত্র: এএফপি / বাসস

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews