1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ, নিউহ্যামের নতুন মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ফরহাদ হোসাইন পূর্ব লন্ডনের Newham Council এর মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। সিলেটের বালাগঞ্জের সন্তান ফরহাদ হোসেন Labour Party-এর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করেন।

এই জয়ের মাধ্যমে তিনি ব্রিটেনের ইতিহাসে মূলধারার কোনো বড় রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হিসেবে নতুন নজির স্থাপন করলেন। বাংলাদেশি কমিউনিটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও বিবেচিত হচ্ছে।

নির্বাচনে ফরহাদ হোসেন মোট ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী Newham Independents-এর মেহমুদ মির্জা পান ২০ হাজার ২৩৪ ভোট। অন্যদিকে Green Party of England and Wales-এর প্রার্থী আরিক চৌধুরী ৮ হাজার ৯৯৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকেন।

ফরহাদ হোসেন ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্লাস্টো নর্থ ওয়ার্ডে লেবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কাউন্সিলের ক্যাবিনেট সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততার কারণেই তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হন বলে মনে করছেন বিশ্লেষকরা।

তিনি বিদায়ী মেয়র রোখসানা ফাইয়াজ  এর স্থলাভিষিক্ত হচ্ছেন। রোকসানা ফিয়াজ টানা দুই মেয়াদ নিউহ্যাম কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফরহাদ হোসেনের এই বিজয় ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews