1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক


আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, আগামীকাল শনিবার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে চলমান আন্দোলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন হাসনাত। তিনি বলেন, “আমরা দেশের সব জেলায়, বিশেষ করে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেসব স্থানে অবরোধ হয়েছিল, সেসব স্থানে একযোগে গণজমায়েত করব।”

এ সময় তিনি তিন দফা দাবি উত্থাপন করেন:

  1. জুলাইয়ের ঘোষণাপত্র কার্যকর করতে হবে।
  2. আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে।
  3. দলটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে দলগতভাবে বিচার করতে হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা আর কোনো ধরনের বিলম্ব মেনে নেব না। প্রয়োজনে দিনের পর দিন শাহবাগে অবস্থান করব, কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আমরা যেভাবে রাস্তায় নেমেছিলাম, এবারও একইভাবে আন্দোলন চালিয়ে যাব। সংগঠনের নেতাকর্মীদের সাহস ও মনোবল অটুট রয়েছে।”

এদিকে সংশ্লিষ্ট প্রশাসন থেকে এই কর্মসূচি বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews