1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

“আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া কি উচিত নয়?” — প্রশ্ন এনসিপি নেতা সারজিস আলমের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অনলাইন ডেস্ক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম হেফাজতে ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক সহিংসতা নিয়ে বিচারহীনতার অভিযোগ এনে আইন উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত মানুষের রক্ত ঝরলো, তারপরও ৯ মাসে একটি বিচারও সম্পন্ন হলো না! একটি খুনেরও বিচার হয়নি! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। কিন্তু রাজনৈতিক প্রভাব বা টাকা না থাকায় অনেক নির্দোষ মানুষ জামিন পান না।”

তিনি অভিযোগ করেন, শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর অনেকই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। “এখনো অনেক মজলুম আলেম এসব মামলায় জেল খাটছেন বা আদালতে হাজিরা দিচ্ছেন। অথচ বিএনপির আমলে অপরাধ করা অনেক আসামি বর্তমানে জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন।”

সারজিস আলম অভিযোগ করেন, এসব জামিন পেতে রাজনৈতিক প্রভাব, আইনজীবী ও বিচারকদের মদদ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন—“এটা কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী ও বিচারকের প্রত্যক্ষ সহযোগিতায় হয়?”

সারজিস আলমের এ বক্তব্য নিয়ে এখনো ড. আসিফ নজরুল কিংবা সংশ্লিষ্ট কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews