1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট শহর কেন অনিরাপদ হয়ে উঠছে আল-কুরআনে সৌরজগৎ: ধর্মীয় বর্ণনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় এক বিশ্লেষণ শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি ইরানি হামলার প্রভাব: ১৮ মাসের জন্য বন্ধ হচ্ছে দুবাইয়ের বুর্জ আল আরব ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মহানবী (সা.)-এর আতিথেয়তা: মানবিকতার অনন্য দৃষ্টান্ত মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে চোখ: আধুনিক জীবনের নতুন স্বাস্থ্যঝুঁকি শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান বাংলা নববর্ষ: ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন সূচনার বার্তা

ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমীরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমীরের শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতি খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর এপিএস মুহাম্মাদ সাগর হোসাইন ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে তিনি জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির শুভেচ্ছা ও সমবেদনা পৌঁছে দেন।

সাগর হোসাইনকে স্বাগত জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমীরের ছোট ভাই ফখরুল ইসলাম, যিনি সিলেট মহানগরী জামায়াতের আমীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।

রাষ্ট্রপতি টেলিফোনে ডা. শফিকুর রহমানের ছোট ভাই ফখরুল ইসলামের সঙ্গেও কথা বলেন এবং তার মাধ্যমে ডা. শফিকুর রহমানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি জামায়াত আমীরের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতির এই সৌজন্যবার্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews